সংবাদ শিরোনাম ::
নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়তে TFGBV প্রতিরোধে আইনি সুরক্ষার দাবি মোংলার নিখোঁজ জেলে মিরাজ শেখের সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন গ্রামীণফোনের শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনার  দাবিতে প্রতিবাদ সমাবেশ অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ যশোরের শার্শার উলাশী জিয়া খাল পুনঃখননে এখন প্রবাহমান কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, জাকির সাংগঠনিক সম্পাদক কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ডায়মন্ড ফুড ইন্ডাস্ট্রিজকে লাখ টাকা জরিমানা তালাশ টিমের সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন তালাশ টিমের সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন চান্দিনায় গাছ চুরির তদন্তে মূল অভিযুক্তকে বাদ দেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

তালাশ টিমের সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ‘তালাশ টিম’–এর সম্প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্যান্সার গবেষক ও গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার। তিনি ওই প্রতিবেদনকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি Brad তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার ৫৬/১ বায়তুল ভিউ টাওয়ারের ১০ তলায় গণস্বাস্থ্য হোমিওর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. এস এম সরওয়ার বলেন, গত ১৪ আগস্ট সকাল ৭টা ১৭ মিনিটে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ‘তালাশ টিম’ এবং একই দিন রাত সাড়ে ৯টায় ‘তালাশ টিম-৩০৯’ পর্বে তাকে ও তার প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন চিকিৎসককে জড়িয়ে মিথ্যা ও কাল্পনিক তথ্য প্রচার করা হয়েছে। পরে ১৯ আগস্ট পূর্বের প্রতিবেদনের ভিডিও ফুটেজ ও একটি কারণ দর্শানোর নোটিশ ব্যবহার করে বিষয়টি পুনরায় প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিল বোর্ডের দেওয়া কারণ দর্শানোর নোটিশ তিনি প্রথমে তালাশ টিমের প্রতিবেদনে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পান। তার দাবি, নোটিশটি তিনি হাতে পান ২০ আগস্ট বিকেলে হবিগঞ্জে। এ কারণে নোটিশটি আনুষ্ঠানিকভাবে তার হাতে পৌঁছানোর আগেই কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ডা. এস এম সরওয়ার বলেন, কারণ দর্শানোর নোটিশের যথাযথ জবাব তিনি নির্ধারিত সময়ের মধ্যে দেবেন। বিষয়টি নিয়ে কেউ যেন বিভ্রান্তিকর তথ্য প্রচার না করেন। তার ভাষ্য, ‘আইন আইনের গতিতে চলছে।’
তিনি আরও বলেন, গত ১৯ আগস্ট তালাশ টিমের প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে প্রতিবাদলিপির অনুলিপি পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ডা. সরওয়ার দাবি করেন, গত ১১ আগস্ট জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত তার সংবাদ সম্মেলনের পরপরই ১৪ আগস্ট তার বিরুদ্ধে তালাশ টিমের প্রতিবেদন প্রচার করা হয়। তার অভিযোগ, প্রতিবেদনে কুমিল্লা, মুন্সিগঞ্জ, মাতুয়াইল ও মিরপুরসহ বিভিন্ন এলাকার রোগীদের বক্তব্যের ক্ষেত্রে নেতিবাচক অংশকে গুরুত্ব দেওয়া হয়েছে। এসব তথ্য সংগ্রহ করতে সাধারণত কয়েক দিন সময় প্রয়োজন হয় বলেও তিনি প্রশ্ন তোলেন।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন ব্যক্তি ও গণমাধ্যমসংশ্লিষ্টদের পক্ষ থেকে তার কাছে অর্থ দাবি করা হয়েছিল এবং অর্থ না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা ও নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ডা. এস এম সরওয়ার বলেন, কোনো ব্যক্তিকে ‘প্রতারক’, ‘ভণ্ড’ বা ‘দুর্নীতিবাজ’ হিসেবে আখ্যায়িত করার আগে অভিযোগের আইনগত সত্যতা যাচাই করা প্রয়োজন। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমার পক্ষে কোনো কিছু করতে হবে না। আপনারা আসুন, আমার চেম্বার দেখুন এবং সরেজমিনে পরিদর্শন করে যা পাবেন, তা নিরপেক্ষভাবে জনসম্মুখে তুলে ধরুন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত গণস্বাস্থ্যের ব্যবস্থাপনা পরিচালক মিঠুন চৌধুরীও বক্তব্য দেন। তিনি তালাশ টিমের প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলে নিরপেক্ষ সাংবাদিকতার আহ্বান জানান। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের মালিকানা ও অতীত কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
এ সময় সৈয়দ ইসমাইল হোসেন জনি তালাশ টিম, গ্রিন টিভি ও সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে ডা. এস এম সরওয়ার তার বিরুদ্ধে প্রচারিত সংবাদকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদন পুনঃপর্যালোচনা, নিরপেক্ষ তদন্ত এবং তার বক্তব্য যথাযথভাবে প্রকাশের দাবি জানান। একই সঙ্গে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তালাশ টিমের সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬