সংবাদ শিরোনাম ::
নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়তে TFGBV প্রতিরোধে আইনি সুরক্ষার দাবি মোংলার নিখোঁজ জেলে মিরাজ শেখের সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন গ্রামীণফোনের শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনার  দাবিতে প্রতিবাদ সমাবেশ অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ যশোরের শার্শার উলাশী জিয়া খাল পুনঃখননে এখন প্রবাহমান কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, জাকির সাংগঠনিক সম্পাদক কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ডায়মন্ড ফুড ইন্ডাস্ট্রিজকে লাখ টাকা জরিমানা তালাশ টিমের সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন তালাশ টিমের সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন চান্দিনায় গাছ চুরির তদন্তে মূল অভিযুক্তকে বাদ দেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, জাকির সাংগঠনিক সম্পাদক

জহির মারুফ, কুমিল্লা
  • আপডেট সময় : ০৯:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯টি পদে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রেস ক্লাবের ২৮ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে কাজী খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন। তিনি দৈনিক নয়া দিগন্তের বুড়িচং প্রতিনিধি, দৈনিক রূপসী বাংলার নিজস্ব প্রতিবেদক এবং দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জহিরুল হক বাবু। তিনি টেলিভিশন কুমিল্লার জেলা মোজো রিপোর্টার। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত মো. জাকির হোসেন দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি হিসেবে কর্মরত।
এ ছাড়া সহ-সভাপতি পদে গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ও সোহরাব সুমন, সহ-সাধারণ সম্পাদক পদে মারুফ আহমদ কল্প এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন।
অর্থ সম্পাদক পদে মো. ফয়জ আহমদ, দপ্তর সম্পাদক পদে মো. শাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ রকিবুল হাসান রনি এবং পাঠাগার সম্পাদক পদে রেজাউল করিম রাজু নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে আল মামুন টুটু এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ জামাল উদ্দিন দুলাল নির্বাচিত হন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মোসলিম উদ্দিন, আব্দুল মোমেন, মো. গিয়াস উদ্দিন, মোহাম্মদ তাজুল ইসলাম, আলাউদ্দিন আহম্মদ ও মো. মহিউদ্দিন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু এবং বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম।
নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় কুমিল্লা জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সাংবাদিক সহকর্মীরা অভিনন্দন জানান। নতুন কমিটি বুড়িচংয়ের সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত সহযোগিতা ও পারস্পরিক সমন্বয় আরও জোরদার করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বুড়িচংয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, জাকির সাংগঠনিক সম্পাদক

আপডেট সময় : ০৯:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬