সংবাদ শিরোনাম ::
নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়তে TFGBV প্রতিরোধে আইনি সুরক্ষার দাবি মোংলার নিখোঁজ জেলে মিরাজ শেখের সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন গ্রামীণফোনের শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনার  দাবিতে প্রতিবাদ সমাবেশ অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ যশোরের শার্শার উলাশী জিয়া খাল পুনঃখননে এখন প্রবাহমান কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, জাকির সাংগঠনিক সম্পাদক কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ডায়মন্ড ফুড ইন্ডাস্ট্রিজকে লাখ টাকা জরিমানা তালাশ টিমের সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন তালাশ টিমের সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন চান্দিনায় গাছ চুরির তদন্তে মূল অভিযুক্তকে বাদ দেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

যশোরের শার্শার উলাশী জিয়া খাল পুনঃখননে এখন প্রবাহমান

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর পুনঃখননের মাধ্যমে প্রাণ ফিরে পেয়েছে যশোরের শার্শা উপজেলার উলাশী জিয়া খাল। খালের পানিতে এখন প্রবাহ সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে বিভিন্ন বিলের পানি এই খাল দিয়ে নিষ্কাশিত হওয়ায় জলাবদ্ধতা কমেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।

প্রায় অর্ধশত বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা উলাশী জিয়া খালটি দীর্ঘদিন পলি জমে নাব্যতা হারিয়ে ফেলেছিল। পরে খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান উলাশীতে প্রায় চার কিলোমিটার দীর্ঘ খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এরপর শুরু হয় খননকাজ।

স্থানীয়দের মতে, পুনঃখননের পর চলতি বর্ষা মৌসুমে শার্শা উপজেলার সোনামুখি, কামান্দার, বনমান্দারসহ বিভিন্ন বিলের পানি জিয়া খাল দিয়ে নিষ্কাশিত হচ্ছে। এতে অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। ফলে কয়েক হাজার একর জমিতে কৃষকরা আমন ধান চাষের সুযোগ পেয়েছেন।

সরেজমিনে উলাশী জিয়া খাল এলাকায় দেখা যায়, খালের পানিতে এখন স্রোত রয়েছে। শিশু-কিশোর ও যুবকদের কেউ গোসল করছেন, কেউ সাঁতার কাটছেন। স্থানীয় জেলেরাও খালে মাছ ধরছেন। খালের পানি প্রবাহিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন করে আশার সৃষ্টি হয়েছে। শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচের জন্য এই পানি ব্যবহারের পরিকল্পনাও করছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয়রা জানান, জিয়া খালের পাশ দিয়ে একসময় বেতনা নদীর পানি প্রবাহিত হতো। বর্তমানে বেতনা নদীর বিভিন্ন অংশ দখল ও ভরাট হয়ে যাওয়ায় আগের মতো পানি প্রবাহ নেই। বেতনা নদী দখলমুক্ত ও পুনরুদ্ধার করা গেলে উলাশী জিয়া খাল পুনঃখননের সুফল আরও বেশি পাওয়া যাবে বলে মনে করছেন তারা।

এর আগে উলাশী জিয়া খাল পুনঃখননের সম্ভাব্যতা ও এলাকার অবস্থা পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খালটির গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, উলাশী জিয়া খাল পুনঃখননের মাধ্যমে শার্শাসহ যশোরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে।
শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা বলেন, দীর্ঘদিন খনন না হওয়ায় উলাশী জিয়া খাল নাব্যতা হারিয়েছিল। পুনঃখননের ফলে সোনামুখি ও বনমান্দারসহ বিভিন্ন বিলে বর্ষা মৌসুমেও জলাবদ্ধতা কমেছে। এতে প্রান্তিক কৃষকরা আমন ধান চাষ করতে পারছেন।

তিনি জানান, চলতি মৌসুমে শার্শা উপজেলায় ২০ হাজার ৪৪৮ হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে। এরই মধ্যে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, উলাশী জিয়া খালের পানি প্রবাহ ধরে রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও খালের দুই পাড় দখলমুক্ত রাখা হবে। একই সঙ্গে বেতনা নদীর দখল ও নাব্যতা সংকট দূর করা গেলে শার্শার কৃষি, জলাবদ্ধতা নিরসন ও স্থানীয় জলজ সম্পদ ব্যবস্থাপনায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

যশোরের শার্শার উলাশী জিয়া খাল পুনঃখননে এখন প্রবাহমান

আপডেট সময় : ১০:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬