সংবাদ শিরোনাম :
কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু মিনহার নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলা: চার নেতাকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গাজীপুরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ১ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, সন্তানকে হত্যার হুমকির অভিযোগ শ্রীপুরে শীর্ষ প্রতারক রুবেল হাসান এর মদতদাতা পিতা নিয়াজ উদ্দিন গ্রেফতার দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনষ্ঠিত যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে নানা বাড়িতে বেড়াতে এসে কিশোরের রহস্যজনক মৃত্যু যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড

নবীনগরে নানা বাড়িতে বেড়াতে এসে কিশোরের রহস্যজনক মৃত্যু

মোঃ চাঁন পাশা, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৬:৩৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ২৫৬৪ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোলাচং মধ্যপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সুস্ময় মিত্র (১৫) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত মিষ্টির দোকান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুস্ময় মিত্র চট্টগ্রামের আনোয়ারা থানার পশ্চিম পাশের বাড়ি এলাকার জনি মিত্রের ছেলে। তার নানা ফালু বিশ্বাস সাংবাদিকদের জানান, গত ২৩ অক্টোবর রাতে চট্টগ্রাম থেকে বাসযোগে সুস্ময় তাদের বাড়িতে বেড়াতে আসে। প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে সে সেখানে অবস্থান করছিল। তার ব্যক্তিগত বা পারিবারিক কোনো সমস্যা ছিল বলে তারা জানতেন না।
ফালু বিশ্বাস জানান, শনিবার রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রোববার সকাল আনুমানিক ৮টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির পাশের উদয়ন মিষ্টির দোকানে গিয়ে তিনি নাতিকে দোকানের টিনের চালের কাঠের কাঠামোর সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা সেখানে ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, যে দোকান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটি প্রায় ছয় মাস ধরে বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

নবীনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

ট্যাগস :

নবীনগরে নানা বাড়িতে বেড়াতে এসে কিশোরের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬