সংবাদ শিরোনাম :
কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু মিনহার নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলা: চার নেতাকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গাজীপুরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ১ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, সন্তানকে হত্যার হুমকির অভিযোগ শ্রীপুরে শীর্ষ প্রতারক রুবেল হাসান এর মদতদাতা পিতা নিয়াজ উদ্দিন গ্রেফতার দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনষ্ঠিত যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে নানা বাড়িতে বেড়াতে এসে কিশোরের রহস্যজনক মৃত্যু যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড

নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলা: চার নেতাকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ চাঁন পাশা, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০২:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ২৫৯১ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির চার নেতাকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বাদ মাগরিব নবীনগর সদর বাজারে উপজেলা বিএনপির একাংশ ও অভিযুক্ত চার নেতার শুভাকাঙ্ক্ষীরা এ বিক্ষোভ মিছিল করেন।

মিছিল থেকে চার নেতাকে মামলায় আসামি করার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান বিক্ষোভকারীরা।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের একইছড়া বাজারে অবস্থিত বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা বাদী হয়ে ২ নভেম্বর ২০২৬ ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা চার নেতা হলেন—সাবেক জেলা বিএনপির সদস্য মোঃ হযরত আলী, নাটঘর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ রাসেল, সাবেক পৌর মেয়র মোঃ মাইনুদ্দিন মাইনু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।

বিক্ষোভকারীদের অভিযোগ, চার নেতাকে মামলায় আসামি করার বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। তাঁরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলা: চার নেতাকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০২:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬