সংবাদ শিরোনাম :
বীরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে জন্মদিনে সংবর্ধনা ২১ মাসের শান্তিপূর্ণ আন্দোলন, ১৬ বছরের অপেক্ষা: গ্রামীণফোনের ৫% বিলম্ব বকেয়া পরিশোধের দাবি শ্রমিকদের দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট উদ্ভাবন ড্যাফোডিল পলিটেকনিকের দেবিদ্বারে মাছের খামারে বিষ প্রয়োগে ১৮ লাখ টাকার ক্ষতির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দেবিদ্বারে বাংলাদেশি নাগরিকদের রোহিঙ্গা বলে প্রচারের অভিযোগ, ফতেহাবাদের জন্মসনদ বিতর্কে নতুন মোড় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সাবেক পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে  মামলা ওয়াহিদুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে , জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ বেনাপোল বন্দরে ভারত-মিয়ানমারের ইলিশের ঢল, ৫০০ টাকার মাছ বিক্রি হচ্ছে ১,৪০০–১,৮০০ টাকায়

বীরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে জন্মদিনে সংবর্ধনা

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫২৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জে জেলা বিএনপির বৈদেশিক কল্যাণ সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের জন্মদিন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বীরগঞ্জ বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েলের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি, চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী রেজওয়ানুল ইসলাম রিজু।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, মমতাজুল করিম তাজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

আলোচনা পর্বের আগে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে নেতাকর্মীরা আলহাজ্ব আমিরুল বাহারকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনার জবাবে আলহাজ্ব আমিরুল বাহার উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং ভবিষ্যতেও দলের নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বীরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে জন্মদিনে সংবর্ধনা

আপডেট সময় : ০৩:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬