সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলীকে ঘিরে রহস্য সরকারি চাকরিতে ৩ বছর ব্যাকডেট চান শিক্ষার্থীরা কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর ফল প্রকাশ, ১০০ বিজয়ীর নাম ঘোষণা শেষ ১৫ মিনিটে বদলে গেল ম্যাচের চিত্র, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান মো. হাসানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেন্ডার হাতিয়ে নিতে না পেরে দুর্নীতির অভিযোগ’, দাবি বান্দরবান সিভিল সার্জনের নাসিব নির্বাচন ২০২৬: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোটের লক্ষ্যে মতবিনিময় সভা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন, কর্মসূচির হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সংবাদ সম্মেলনে সংঘবদ্ধ প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রিয়েল এস্টেট কোম্পানির ডেলিভারি রুম না থাকলে ক্লিনিকের লাইসেন্স বাতিল

কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলীকে ঘিরে রহস্য

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • আপডেট সময় : ১০:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাকে অফিস সময়ে নিজ কার্যালয়ে না পাওয়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পরে তিনি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে রয়েছেন বলে দপ্তরের পক্ষ থেকে জানানো হলেও, সেখানে খোঁজ নিয়ে তার উপস্থিতির তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, নির্ধারিত অফিস সময়ে কয়েকজন সেবাপ্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করতে কুমিল্লা সওজ কার্যালয়ে যান। তবে তিনি কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এ সময় দপ্তরের কর্মকর্তারা জানান, নির্বাহী প্রকৌশলী জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় অংশ নিতে গেছেন।

পরবর্তীতে বিষয়টি যাচাই করতে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই সময়ে সেখানে নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার উপস্থিতির কোনো তথ্য পাওয়া যায়নি। এতে তিনি প্রকৃতপক্ষে কোথায় ছিলেন, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

সেবাপ্রার্থীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ সরকারি কাজের জন্য অফিসে এসে দায়িত্বশীল কর্মকর্তাকে না পেয়ে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এতে সাধারণ মানুষ ও ঠিকাদারদের ভোগান্তি বাড়ছে বলে তারা দাবি করেন। সরকারি দপ্তরে অফিস সময়ে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করারও দাবি জানান তারা।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার বক্তব্য জানতে তার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ সম্ভব হয়নি।

কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলীকে ঘিরে রহস্য

আপডেট সময় : ১০:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬