সংবাদ শিরোনাম ::
গাছ লাগান, পরিবেশ বাঁচান: চান্দিনায় বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র! বেনাপোল স্থলবন্দরে তীব্র জনবল সংকট: ৭৯ পদ শূন্য, চরম ব্যাহত আমদানি-রপ্তানি মানবতার দেওয়াল সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা ও সংবর্ধনা প্রদান মানবতার দেওয়াল সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা ও সংবর্ধনা প্রদান আইইবিতে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে হাবলুর ক্যাডারতন্ত্র আইইবিতে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও হুমকির অভিযোগ গ্রামীণফোনের শ্রমিকদের ১৬ বছরের পাওনা আদায়ে প্রতিবাদ সমাবেশ: ১৫ অগাস্ট প্রেস ক্লাবে গ্রামীণফোনের শ্রমিকদের ১৬ বছরের পাওনা আদায়ে প্রতিবাদ সমাবেশ: ১৫ অগাস্ট প্রেস ক্লাবে যশোরে ককটেল বিস্ফোরণে যুবক আহত, উদ্ধার হয়নি আরো ২টি ককটেল

টেন্ডার হাতিয়ে নিতে না পেরে দুর্নীতির অভিযোগ’, দাবি বান্দরবান সিভিল সার্জনের

বান্দরবান জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে

বান্দরবান সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসাইন চৌধুরী তার বিরুদ্ধে ওঠা ওষুধ ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

রবিবার (৬ জুলাই) দুপুর ১২টায় বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সরকারি টেন্ডার নিজেদের নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

তিনি জানান, বর্তমানে সরকারি ক্রয়কাজ সম্পূর্ণ ই-জিপি (e-GP) পদ্ধতিতে সম্পন্ন হয়। এ কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার সুযোগ নেই। এতে একটি চক্র অসন্তুষ্ট হয়ে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।

সিভিল সার্জন আরও বলেন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ এখনো চলমান রয়েছে। শতভাগ সরবরাহ নিশ্চিত হওয়ার আগে ঠিকাদারকে কোনো বিল পরিশোধ করা হয়নি। সরকারি সব নিয়ম ও নীতিমালা অনুসরণ করেই ক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, তার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকৃত তথ্য যাচাই না করেই এসব সংবাদ প্রকাশ করায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

টেন্ডার হাতিয়ে নিতে না পেরে দুর্নীতির অভিযোগ’, দাবি বান্দরবান সিভিল সার্জনের

আপডেট সময় : ০৬:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬