সংবাদ শিরোনাম ::
পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধানকে চান এলাকাবাসী এক পলকের কাব্য: প্রবর্তক শিহাব রিফাত আলম ‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ-রাষ্ট্রের সব সমস্যার সমাধান হবে: ইসলামী সমাজের আমীর

নাসিব নির্বাচন ২০২৬: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোটের লক্ষ্যে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

oplus_0

আসন্ন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম অবহিতকরণ ও সদস্যদের মতামত গ্রহণের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেল ৩টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নাসিবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোছা. নারগিস মুরশিদা। তিনি বলেন, নাসিবের কেন্দ্রীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সদস্যদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে সংগঠনের গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে। এজন্য সকল সদস্যের সহযোগিতা, দায়িত্বশীলতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় নাসিবের বিভিন্ন জেলা ও বিভাগের প্রতিনিধিসহ সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা নির্বাচনকে ঘিরে বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সভায় নির্বাচন-সংক্রান্ত প্রস্তুতি, ভোটার তালিকা, তফসিল, আচরণবিধি এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের গৃহীত উদ্যোগকে স্বাগত জানান এবং সফল নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

নাসিব নির্বাচন ২০২৬: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোটের লক্ষ্যে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৬:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬