একটি গাছ, একটি প্রাণ স্লোগানে আড়াইহাজারে সুরক্ষার বৃক্ষরোপণ ও সেমিনার
- আপডেট সময় : ১০:১৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
একটি গাছ, একটি প্রাণ স্লোগানে আড়াইহাজারে সুরক্ষার বৃক্ষরোপণ ও সেমিনার
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে – ATI তে একটি গাছ, একটি প্রাণ সুরক্ষা দেয় জীবনমান” প্রতিপাদ্যে সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে উন্নয়ন সংস্থা *সুরক্ষা (Shurokkha) ।
মঙ্গলবার দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুরক্ষার পরিবেশ ও জীবিকা বিষয়ক টেকনিক্যাল অ্যাডভাইজার ড. কাজী আফজাল হোসেন । তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে জনস্বাস্থ্য, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে। এ অবস্থা থেকে উত্তরণে সম্মিলিতভাবে জলবায়ু-সহনশীল সমাজ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
সুরক্ষার সভাপতি ডাঃ এম. এম. তৈমুর হাসান* বলেন, শিক্ষার্থীদেরই পরিবেশ সংরক্ষণের অগ্রদূত হতে হবে। যুব নেতৃত্বাধীন পরিবেশবান্ধব উদ্যোগে সুরক্ষা সবসময় সহযোগিতা করে যাবে।
কর্মসূচিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাসিক ফ্রেইট-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুর রহিম । তার সহযোগিতায় কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলে জানান আয়োজকরা। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক জনাব মকবুল আহমেদ এবং এটিআই আড়াইহাজারের জনাব আব্দুল কাদের ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বর্ণাঢ্য পরিবেশ সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, চারাগুলো বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে রোপণের মাধ্যমে সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে সবাইকে ভূমিকা রাখতে হবে।














