সংবাদ শিরোনাম ::
বিহারী জনগোষ্ঠীর পুনর্বাসনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন দেবিদ্বারে অবসরপ্রাপ্ত সৈনিকের বিরুদ্ধে মামলা: ‘আওয়ামী দোসর’ তকমা নিয়ে এলাকায় ক্ষোভ, নিরপেক্ষ তদন্তের দাবি দেবিদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা মহাপরিচালকের ৩ উদ্যোগে দেবিদ্বারের ভিডিপির অভিনন্দন তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত দেবিদ্বারে ঝটিকা মিছিলের মামলা, প্রবাসীসহ ২৩ জন আসামি মাগুরায় এক নার্সের বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি একটি গাছ, একটি প্রাণ স্লোগানে আড়াইহাজারে সুরক্ষার বৃক্ষরোপণ ও সেমিনার সুইপার কলোনি উচ্ছেদের আগে পুনর্বাসন চান হরিজনরা গ্রামীণফোন শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

দেবিদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা

দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা আবেগঘন বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন শহীদ মো. সাইফুল ইসলাম তন্ময়ের পিতা শফিকুল ইসলাম, শহীদ রাহয়ান রাব্বির পিতা ফজর আলী, শহীদ রুবেলের স্ত্রী হ্যাপি আক্তার, শহীদ সাব্বিরের মা রিনা আক্তার, শহীদ সাগরের মা, শহীদ রুবিনের মা এবং জুলাই যোদ্ধা মোকবল হোসেন। এছাড়া আহত জুলাই যোদ্ধা সাংবাদিক আক্তার হোসেন, রাসেল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান সরকার, কাজী নাছির ও যতুষার বক্তব্য রাখেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল হোসেন, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ রাজিব খান, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মহিলা দলের সভাপতি সুফিয়া খাতুন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, দেবিদ্বার পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন ভুলু পাঠান, কেন্দ্রীয় যুবশক্তির নেতা নাহিদুল ইসলাম নাহিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সিয়াম ইসলাম, জহিরুল ইসলাম ও মিরাজ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের অবদানের কথা স্মরণ করেন। তারা শহীদ পরিবারের পাশে থাকার পাশাপাশি গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দেবিদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা

আপডেট সময় : ০২:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬