সংবাদ শিরোনাম ::
আইইবিতে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে হাবলুর ক্যাডারতন্ত্র আইইবিতে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও হুমকির অভিযোগ গ্রামীণফোনের শ্রমিকদের ১৬ বছরের পাওনা আদায়ে প্রতিবাদ সমাবেশ: ১৫ অগাস্ট প্রেস ক্লাবে গ্রামীণফোনের শ্রমিকদের ১৬ বছরের পাওনা আদায়ে প্রতিবাদ সমাবেশ: ১৫ অগাস্ট প্রেস ক্লাবে যশোরে ককটেল বিস্ফোরণে যুবক আহত, উদ্ধার হয়নি আরো ২টি ককটেল যশোরে ককটেল বিস্ফোরণে যুবক আহত, উদ্ধার হয়নি আরো ২টি ককটেল পুলিশ কর্মকর্তার ভাইয়ের দাপটে দেবিদ্বারে অবাধে চলছে অবৈধ ড্রেজার, হুমকির মুখে কৃষি জমি ও রাস্তা ভারতের স্বাধীনতা দিবসে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি অনুমোদন যশোর বাঘারপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

যশোরে ককটেল বিস্ফোরণে যুবক আহত, উদ্ধার হয়নি আরো ২টি ককটেল

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুরে এক ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড় ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের মধ্যকুল তেলপাম্পের বিপরীত পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জুয়েল সরদার (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

​আহত জুয়েল সরদার কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকার খানজাহান আলী সরদারের ছেলে। বিস্ফোরণে তার ডান পায়ের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি পুলিশি নজরদারিতে সেখানে চিকিৎসাধীন আছেন।

ঘটনাস্থলে আতঙ্কের ছাপ ও পুলিশের তৎপরতা

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দ্রুত ঘটনাস্থল, হাসপাতাল ও সংলগ্ন মধ্যকুল জেলেপাড়া এলাকা পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

​এছাড়া ঘটনাস্থলে আরো ২টিতে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে পুরো এলাকা দড়ি দিয়ে ঘিরে রাখে পুলিশ। স্থানীয়দের সুরক্ষার স্বার্থে ওই স্থানে মানুষের যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

চিকিৎসক ও পুলিশের বক্তব্য

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তুষার কান্তি মন্ডল জানান, আহত জুয়েল সরদার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, “ঘটনাস্থলে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং আরো দুটি ককটেল সদৃশ বস্তু ঘিরে রাখা হয়েছে। খুলনা বা ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ টিম এসে বস্তুগুলো নিষ্ক্রিয় করবে। আহত যুবককে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

​এ ঘটনায় এলাকায় এখনো চরম থমথমে পরিস্থিতি ও উদ্বেগ বিরাজ করছে।

যশোরে ককটেল বিস্ফোরণে যুবক আহত, উদ্ধার হয়নি আরো ২টি ককটেল

আপডেট সময় : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬