সংবাদ শিরোনাম :
কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু মিনহার নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলা: চার নেতাকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গাজীপুরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ১ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, সন্তানকে হত্যার হুমকির অভিযোগ শ্রীপুরে শীর্ষ প্রতারক রুবেল হাসান এর মদতদাতা পিতা নিয়াজ উদ্দিন গ্রেফতার দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনষ্ঠিত যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে নানা বাড়িতে বেড়াতে এসে কিশোরের রহস্যজনক মৃত্যু যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২২:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ২৫৪৯ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্র ধরে সিআইডির অনুরোধে তাকে গ্রেপ্তার করে ডিবি।
এর আগে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ওই দিন রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়।
পরবর্তী সময়ে রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোর হত্যার ঘটনায় দায়ের করা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এবার বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করল ডিবি।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২২:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬