সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড
জহির মারুফ, কুমিল্লা
- আপডেট সময় : ১০:৪৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ২৫৬৭ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২০ অক্টোবর, ২০২৬) দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়সল উদ্দিন।
অভিযান সূত্রে জানা যায় মাদক সেবন করে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মোঃ ইসমাইল (পিতা: মোঃ আইয়ুব আলী, গ্রাম: জাফরাবাদ, দেবিদ্বার) কে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন জানান, মাদকমুক্ত সমাজ গঠন পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















