সংবাদ শিরোনাম :
কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু মিনহার নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলা: চার নেতাকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গাজীপুরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ১ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, সন্তানকে হত্যার হুমকির অভিযোগ শ্রীপুরে শীর্ষ প্রতারক রুবেল হাসান এর মদতদাতা পিতা নিয়াজ উদ্দিন গ্রেফতার দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনষ্ঠিত যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে নানা বাড়িতে বেড়াতে এসে কিশোরের রহস্যজনক মৃত্যু যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড

কুমিল্লার চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

মো: আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ২৫৪২ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চান্দিনা উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠন সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব অ্যাক্সিডেন্টস (এসপিএ) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সকালে চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন পরিবহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইঞ্জারুল হক, সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব অ্যাক্সিডেন্টসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী আব্দুর রাজ্জাক রাশেদ এবং মহাসচিব মো. আবুল কালাম আজাদসহ সংগঠনের সদস্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন একতা-সততা সার্ভিসের পরিচালক কে এম জামাল হোসেন ও মো. কামাল মুন্সী, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদুল হাসান ও পুলিশ সদস্যরা, স্থানীয় সাংবাদিক এবং বাসস্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা।

কর্মসূচির মাধ্যমে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

কুমিল্লার চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

আপডেট সময় : ০৫:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬