সংবাদ শিরোনাম :
কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু মিনহার নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলা: চার নেতাকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গাজীপুরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ১ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, সন্তানকে হত্যার হুমকির অভিযোগ শ্রীপুরে শীর্ষ প্রতারক রুবেল হাসান এর মদতদাতা পিতা নিয়াজ উদ্দিন গ্রেফতার দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনষ্ঠিত যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে নানা বাড়িতে বেড়াতে এসে কিশোরের রহস্যজনক মৃত্যু যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড

আলিফ ও সাগর-রুনী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ২৫২৮ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লায় মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) কার্যালয়ে ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব, কুমিল্লার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া। আলোচক হিসেবে বক্তব্য দেন মাসাসের আইন উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম মিঠু। সভাপতিত্ব করেন মাসাসের চেয়ারম্যান মীরজা ফসিহ উদ্দিন আহমেদ।
বক্তব্যে অ্যাডভোকেট রেজাউল করিম মিঠু বলেন, দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও বিচার নিশ্চিত হয়নি। একইভাবে সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদ্‌ঘাটনেও দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
প্রধান অতিথি মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, সাগর-রুনী হত্যার বিচারে দীর্ঘসূত্রতার অবসান ঘটাতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিক আলিফসহ নিহত সব সাংবাদিকের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মীরজা ফসিহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের ওপর হত্যা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি সাগর-রুনী ও আলিফসহ নিহত সাংবাদিকদের হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন সাপ্তাহিক দেশ পত্রের প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, সময় এডিশনের সম্পাদক শাহরিয়ার শিকদার, দৈনিক জনতার মতামতের প্রতিনিধি আলী হোসেন জনি, জয়যাত্রার সম্পাদক মীরজা সাইদিয়া আইরিন জ্যোতি, জয়যাত্রার বার্তা সম্পাদক আনোয়ার হোসেন পারভেজসহ অন্যান্য সাংবাদিক।

বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক হত্যার বিচার ত্বরান্বিত করা এবং গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আলিফ ও সাগর-রুনী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

আপডেট সময় : ১১:২২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬