কসবায় পিকআপে ২৪ কেজি গাঁজা, আটক ২
- আপডেট সময় : ০৯:৪৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ২৫২৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ গাড়িতে করে গাঁজা বহনের সময় ২৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের মলাই মিয়ার ছেলে মো. শাকিল মিয়া এবং কসবা উপজেলার বড়ঠুটা গ্রামের মো. শিশু মিয়ার ছেলে মো. বাবু।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ও সংশ্লিষ্ট মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















