নবীনগরে নদীর পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:২৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ২৫৪৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের যমুনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।
৩০ অক্টোবর শুক্রবার বাদ আছর গোপালপুর পশ্চিম দক্ষিণ পাড়া সংলগ্ন যমুনা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন নদীর পাড়ে অর্ধগলিত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা দ্রুত নবীনগর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এদিকে, মরদেহটি অর্ধগলিত হওয়ায় ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তিনি কত দিন আগে মারা গেছেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং কীভাবে মরদেহটি নদীর পাড়ে এসেছে—এসব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নবীনগর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।















