সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল সমাবেশ নবীনগরে পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত। বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, কর্মসূচিতে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রী আমিন উর রশিদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড দৈনিক রূপসী বাংলা পত্রিকার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইস্রাফিল সড়ক দুর্ঘটনায় নিহত। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওয়াজেদিয়া দরবার শরীফ: আধ্যাত্মিক সাধনা ও দ্বীনি শিক্ষার এক পরিচিত কেন্দ্র

নবীনগরে পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত।

মোঃ চাঁন পাশা, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০২:০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ২৫৩৮ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূজা উদযাপন পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে সর্ব সম্মতিক্রমে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীকে আহ্বায়ক এবং শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরিপদ ভৌমিক দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই নতুন ও গতিশীল আহ্বায়ক কমিটির মাধ্যমে নবীনগর উপজেলায় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান হবে।

উক্ত সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের শীর্ষস্থানীয় নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন—জেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ কুমার দেবনাথ, সুবীর দাস ও প্রদীপ বিশ্বাস; নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য; উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অজন্ত ভদ্র; মানিক বিশ্বাস, বিপুল সাহা, সীতানাথ সূত্রধর, অধ্যাপক অঞ্জন নাগ, রতন চন্দ্র, মনোরঞ্জন সূত্রধর, ডা. খোকন আচার্য, শংকর দাস, সরস্বতী বর্মন, পার্থ পাল, শ্যামল বর্মন শিমুল, টিটন চন্দ্র পাল, সুদীপ দেব বাবুল, দুলাল দেব, অঞ্জন দেবনাথ, গোপাল বণিক, শ্যামল কুমার দেব, গৌরপদ দাস, কালিপদ সূত্রধর, টিটন দাস, মিঠু দর চৌধুরী, চন্দ্রজিৎ ভৌমিক, মিঠু সূত্রধর পলাশ এবং সাধন সাহা জয় সহ সনাতন ধর্মাবলম্বী ও সুশীল সমাজের স্থানীয় নেতৃবৃন্দ।
সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ ও সম্প্রীতির বার্তা:
এদিকে নবগঠিত পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে সংসদ সদস্য নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং এলাকায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “হিন্দুরা সংখ্যালঘু—এই শব্দটি আপনারা কখনো ব্যবহার করবেন না। আমরা সবাই এই দেশের নাগরিক এবং আমরা ভাই ভাই। যুগ যুগ ধরে আমরা যেভাবে একত্রে মিলেমিশে সম্প্রীতির সাথে বসবাস করে আসছি, ভবিষ্যতেও সেই ধারা বজায় থাকবে।

আপনাদের যেকোনো সুখে-দুঃখে ও প্রয়োজনে আমি সবসময় পাশে থাকব।”
পাশাপাশি, নবগঠিত আহ্বায়ক কমিটিকে তাদের সাংগঠনিক দায়িত্ব ও রূপরেখা মেনে দ্রুত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করার তাগিদ দেন সংসদ সদস্য।

নতুন কমিটির নেতৃবৃন্দও উপজেলার সকল মণ্ডপ ও সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ রেখে সম্প্রীতির নবীনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

নবীনগরে পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত।

আপডেট সময় : ০২:০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬