সংবাদ শিরোনাম ::
মহাপরিচালকের ৩ উদ্যোগে দেবিদ্বারের ভিডিপির অভিনন্দন তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত দেবিদ্বারে ঝটিকা মিছিলের মামলা, প্রবাসীসহ ২৩ জন আসামি মাগুরায় এক নার্সের বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি একটি গাছ, একটি প্রাণ স্লোগানে আড়াইহাজারে সুরক্ষার বৃক্ষরোপণ ও সেমিনার সুইপার কলোনি উচ্ছেদের আগে পুনর্বাসন চান হরিজনরা গ্রামীণফোন শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিঃ-এর উদ্যোগে বড়ুরায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার গেজেটভুক্তি ও রাষ্ট্রীয় সম্মানের দাবিতে অবস্থান কর্মসূচি গাজীপুরে লিথি গ্রুপের পাঁচটি কারখানা বন্ধ, কর্মহীন প্রায় আড়াই হাজার শ্রমিক

মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান ইনসাফ গার্ডের, আয়াতুল্লাহ খোমেনির স্মরণসভায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

ইনসাফ গার্ডের উদ্যোগে আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা মুসলিম উম্মাহকে সব ধরনের মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিদী জাহানাবাদী।
ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান তার বক্তব্যে বলেন, মুসলিম উম্মাহর ঐক্যের কোনো বিকল্প নেই।

শিয়া-সুন্নিসহ সব মত ও মাজহাবের বিভেদ ভুলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মত হিসেবে সবাইকে এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় ডলারের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ভবিষ্যতে ইনসাফ গার্ড মানবতার কল্যাণে কাজ করা একটি বৈশ্বিক সংগঠনে পরিণত হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিদী জাহানাবাদী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আয়াতুল্লাহ আলী খামেনির চিন্তা ও দর্শনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সাম্রাজ্যবাদী আগ্রাসন মোকাবিলায় ইরান, বাংলাদেশসহ মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বীর প্রতীক হাসিনুর রহমান, ব্যারিস্টার এ.এস.এম. শাহরিয়ার কবির, মোস্তাফিজুর রহমান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক রাষ্ট্রদূত ড. প্রসুম মাস্তান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা জাফরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান ইনসাফ গার্ডের, আয়াতুল্লাহ খোমেনির স্মরণসভায়

আপডেট সময় : ০৬:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬