সংবাদ শিরোনাম ::
হাসনাত আবদুল্লাহর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৭ সেকেন্ডের ঝটিকা মিছিল দেবিদ্বারে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেবিদ্বারে বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল, জুলাই শহীদদের স্মরণে দোয়া জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান: সফল নাকি বেহাত—নীতি গবেষণা কেন্দ্রের আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান ইনসাফ গার্ডের, আয়াতুল্লাহ খোমেনির স্মরণসভায় জিয়াউর রহমান হত্যা মামলার অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন মাদক কারবারিদের ধরিয়ে দেওয়ার অভিযোগে হামলার শিকার ব্যবসায়ী, বিচার দাবি অনুমোদনহীন শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় FACD-CAB সচিবালয় ঘিরে পুলিশের ব্যারিকেড, ছাত্র ও পুলিশ মুখোমুখি অবস্থান

দেবিদ্বারে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জহির মারুফ
  • আপডেট সময় : ০৮:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কৃষকদের তথ্যভান্ডার আধুনিকায়ন এবং সরকারি কৃষি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি অশোক বিক্রম চাকমা। সভায় কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে কৃষকদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই, নিবন্ধন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব বানিন রায় বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের নির্ভুল তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এর ফলে সরকারি কৃষি প্রণোদনা, সার, বীজ, ভর্তুকি এবং অন্যান্য কৃষি সেবা স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।
সভায় বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক আবু বকর সিদ্দিক, বাগমারা গ্রামের ওয়াসিম, ব্রাহ্মণখারা গ্রামের আবু তাহের এবং প্রেমু গ্রামের ইব্রাহিমসহ স্থানীয় কৃষক প্রতিনিধিরা।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় কৃষক কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। বক্তারা বলেন, এই কার্যক্রম বাস্তবায়িত হলে কৃষকদের একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে উঠবে এবং সরকারি কৃষি সহায়তা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে বিতরণ করা সম্ভব হবে।

দেবিদ্বারে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬