সংবাদ শিরোনাম :
বেনাপোল বন্দরে ভারত-মিয়ানমারের ইলিশের ঢল, ৫০০ টাকার মাছ বিক্রি হচ্ছে ১,৪০০–১,৮০০ টাকায় বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত বীরগঞ্জে পুলিশের সহায়তায় সৌদি প্রবাসীর হারানো ব্যাগ ও পাসপোর্ট উদ্ধার জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শাহজাদপুরে যুব কণ্ঠ সোসাইটির উদ্যোগে ১,৩৪৬ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুর্নীতি-জ্বালানি অব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সমাজতান্ত্রিক দলের মানববন্ধন বীরগঞ্জে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড দেবিদ্বারে মাদকসহ হানিট্র্যাপ চক্রের ‘লেডি ডন’ লাইলি আটক ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তিতে যাকাত ব্যবস্থার বিকল্প নেই: ড. শামসুল আলম বীরগঞ্জ থানায় পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫৩৪ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত জাকারিয়া পিন্টু ও তার সহযোগীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জাকারিয়া পিন্টু ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং একাধিক হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, জাকারিয়া পিন্টুর নেতৃত্বাধীন একটি বাহিনী ঈশ্বরদীসহ পাবনার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের দাবি, প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়, জমি ও মার্কেট দখল এবং মাদক ব্যবসার সঙ্গে পিন্টু ও তার সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

সমাবেশে বক্তারা আরও বলেন, জাকারিয়া পিন্টু ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ থাকার পরও তারা প্রকাশ্যে চলাফেরা করছেন। এতে ঈশ্বরদীর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।
এ সময় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্ট প্রাঙ্গণে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন বক্তারা। তাদের অভিযোগ, ওই ঘটনায় জাকারিয়া পিন্টুর ভাই মেহেদী হাসানের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছিল। পরবর্তীতে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসানসহ যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় বলে সমাবেশে দাবি করা হয়।

বক্তারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ও মামলা থাকলে সেসব অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে জাকারিয়া পিন্টু ও তার সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান তারা।
সমাবেশ থেকে সরকার ও প্রশাসনের প্রতি জাকারিয়া পিন্টু ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুজুর হোসেন ঈসার সঞ্চালনায় এবং ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারের সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে রাজনীতিবিদ, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পাবনা জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মী এবং ঈশ্বরদীর স্থানীয় বাসিন্দারা অংশ নেন!

কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্রদল নেতা যোবায়ের বাত্রি। তিনি অভিযোগ করেন, বিএনপির নাম-পরিচয় ব্যবহার করে ঈশ্বরদীতে বহিষ্কৃত জাকারিয়া পিন্টু ও তার সহযোগীরা বিভিন্ন অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে ঈশ্বরদী উপজেলায় মাদকদ্রব্যের একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

যোবায়ের বাত্রি বলেন, “ঈশ্বরদী উপজেলার ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে সরকার ও প্রশাসনের কাছে আমাদের জোর দাবি—অনতিবিলম্বে জাকারিয়া পিন্টু ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হোক।”

ট্যাগস :

জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬