সংবাদ শিরোনাম :
বেনাপোল বন্দরে ভারত-মিয়ানমারের ইলিশের ঢল, ৫০০ টাকার মাছ বিক্রি হচ্ছে ১,৪০০–১,৮০০ টাকায় বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত বীরগঞ্জে পুলিশের সহায়তায় সৌদি প্রবাসীর হারানো ব্যাগ ও পাসপোর্ট উদ্ধার জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শাহজাদপুরে যুব কণ্ঠ সোসাইটির উদ্যোগে ১,৩৪৬ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুর্নীতি-জ্বালানি অব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সমাজতান্ত্রিক দলের মানববন্ধন বীরগঞ্জে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড দেবিদ্বারে মাদকসহ হানিট্র্যাপ চক্রের ‘লেডি ডন’ লাইলি আটক ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তিতে যাকাত ব্যবস্থার বিকল্প নেই: ড. শামসুল আলম বীরগঞ্জ থানায় পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

বীরগঞ্জে পুলিশের সহায়তায় সৌদি প্রবাসীর হারানো ব্যাগ ও পাসপোর্ট উদ্ধার

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫২২ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জে থানা পুলিশের তৎপরতায় সৌদি প্রবাসী মোজাম্মেল হকের হারিয়ে যাওয়া ব্যাগ, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

জানা যায়, সৌদি আরব থেকে দেশে ফিরে ঢাকার উদ্দেশ্যে নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ের সালন্দর যাওয়ার পথে ১০ মাইলে যাত্রাবিরতি নেন প্রবাসী মোজাম্মেল হক। এ সময় তিনি তার মূল্যবান কাগজপত্র, পাসপোর্টসহ ব্যাগটি গাড়িতে রেখে জরুরি প্রয়োজনে গাড়ি থেকে নামেন। পরে ফিরে এসে দেখতে পান, তাকে বহনকারী হানিফ পরিবহনের বাসটি তাকে না নিয়েই গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছে।

এ ঘটনায় মোজাম্মেল হক দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি বীরগঞ্জ থানায় জানানো হলে থানার এসআই রায়হান নবী দ্রুত পদক্ষেপ নেন। তিনি সংশ্লিষ্ট বাসটি থামিয়ে প্রবাসীর ব্যাগসহ পাসপোর্ট, মূল্যবান কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেন।
পরবর্তীতে সালন্দর আরাজি সিংপাড়ার বাসিন্দা সৌদি প্রবাসী মোজাম্মেল হক বীরগঞ্জ থানায় এসে উদ্ধার হওয়া তার ব্যাগ, পাসপোর্ট ও মূল্যবান সামগ্রী পুলিশের কাছ থেকে বুঝে নেন।

হারানো ব্যাগ ও পাসপোর্ট ফিরে পেয়ে মোজাম্মেল হক বীরগঞ্জ থানা পুলিশ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ বাহিনী সর্বদা জনগণের জানমালের হেফাজত ও নিরাপত্তা বিধানে নিবেদিত। জনগণের যেকোনো প্রয়োজনে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

ট্যাগস :

বীরগঞ্জে পুলিশের সহায়তায় সৌদি প্রবাসীর হারানো ব্যাগ ও পাসপোর্ট উদ্ধার

আপডেট সময় : ১০:০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬