সংবাদ শিরোনাম :
বেনাপোল বন্দরে ভারত-মিয়ানমারের ইলিশের ঢল, ৫০০ টাকার মাছ বিক্রি হচ্ছে ১,৪০০–১,৮০০ টাকায় বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত বীরগঞ্জে পুলিশের সহায়তায় সৌদি প্রবাসীর হারানো ব্যাগ ও পাসপোর্ট উদ্ধার জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শাহজাদপুরে যুব কণ্ঠ সোসাইটির উদ্যোগে ১,৩৪৬ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুর্নীতি-জ্বালানি অব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সমাজতান্ত্রিক দলের মানববন্ধন বীরগঞ্জে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড দেবিদ্বারে মাদকসহ হানিট্র্যাপ চক্রের ‘লেডি ডন’ লাইলি আটক ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তিতে যাকাত ব্যবস্থার বিকল্প নেই: ড. শামসুল আলম বীরগঞ্জ থানায় পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

শাহজাদপুরে যুব কণ্ঠ সোসাইটির উদ্যোগে ১,৩৪৬ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মালিয়া আহমেদ পায়েল, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫২৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নববিলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যুব কণ্ঠ সোসাইটির উদ্যোগে ১ হাজার ৩৪৬ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুব কণ্ঠ সোসাইটির নির্বাহী পরিচালক ফ্লোরো জাহান সরকার, ব্যবস্থাপনা পরিচালক আখতার হোসেন, উপদেষ্টা সামসুন্নাহার কচি সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব কণ্ঠ সোসাইটি অতীতের মতো ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে। দেশের বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সংগঠনটি আরও নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

তারা আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে যুব কণ্ঠ সোসাইটি সবসময় কাজ করে যাবে। প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। এ মহৎ কার্যক্রম অব্যাহত রাখতে দেশবাসীর আন্তরিক সহযোগিতাও কামনা করেন তারা।

ত্রাণ বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা যুব কণ্ঠ সোসাইটির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

ট্যাগস :

শাহজাদপুরে যুব কণ্ঠ সোসাইটির উদ্যোগে ১,৩৪৬ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট সময় : ০৫:০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬