সংবাদ শিরোনাম ::
সারিয়াকান্দি-রংপুর-মাদারগঞ্জ-জামালগঞ্জ হয়ে ২য় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন জাতীয় শোক ও স্মৃতিচারণ অনুষ্ঠানে কবি-সাহিত্যিকদের অবদান স্মরণ কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলীকে ঘিরে রহস্য সরকারি চাকরিতে ৩ বছর ব্যাকডেট চান শিক্ষার্থীরা কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর ফল প্রকাশ, ১০০ বিজয়ীর নাম ঘোষণা শেষ ১৫ মিনিটে বদলে গেল ম্যাচের চিত্র, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান মো. হাসানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেন্ডার হাতিয়ে নিতে না পেরে দুর্নীতির অভিযোগ’, দাবি বান্দরবান সিভিল সার্জনের নাসিব নির্বাচন ২০২৬: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোটের লক্ষ্যে মতবিনিময় সভা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন, কর্মসূচির হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

সারিয়াকান্দি-রংপুর-মাদারগঞ্জ-জামালগঞ্জ হয়ে ২য় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | ঢাকা
  • আপডেট সময় : ০৯:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

oplus_0

উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনের দাবিতে সারিয়াকান্দি-রংপুর-মাদারগঞ্জ-জামালগঞ্জ হয়ে ২য় যমুনা সেতু নির্মাণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা দ্রুত দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্য রুট নির্ধারণ এবং সারিয়াকান্দিকে অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা বলেন, সারিয়াকান্দি হয়ে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে। এতে যাতায়াতের সময় ও খরচ কমবে, কৃষি ও শিল্পপণ্য পরিবহন সহজ হবে এবং দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, “দাবি নয়, অধিকার”, “কম পথ, কম সময়, কম জ্বালানি—ব্রিজ হবে সারিয়াকান্দিকে জাগরণ” এবং “সারিয়াকান্দি-রংপুর-মাদারগঞ্জ-জামালগঞ্জ হয়ে ২য় যমুনা সেতু বাস্তবায়ন চাই”।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা বলেন, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে যোগাযোগ অবকাঠামো পরিকল্পনায় সারিয়াকান্দিকে গুরুত্ব দেওয়া সময়ের দাবি।

সারিয়াকান্দি-রংপুর-মাদারগঞ্জ-জামালগঞ্জ হয়ে ২য় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬