সংবাদ শিরোনাম ::
অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম ও এস. এম. আবদুল্লাহর স্মরণে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল ওমরাহ হজে গমনকারী ৬ চিকিৎসক ও কারাতে বিজয়ী এস. এম. গোলাপকে গণস্বাস্থ্য হোমিওর সংবর্ধনা হাসনাত আবদুল্লাহর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৭ সেকেন্ডের ঝটিকা মিছিল দেবিদ্বারে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেবিদ্বারে বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল, জুলাই শহীদদের স্মরণে দোয়া জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান: সফল নাকি বেহাত—নীতি গবেষণা কেন্দ্রের আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান ইনসাফ গার্ডের, আয়াতুল্লাহ খোমেনির স্মরণসভায় জিয়াউর রহমান হত্যা মামলার অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন মাদক কারবারিদের ধরিয়ে দেওয়ার অভিযোগে হামলার শিকার ব্যবসায়ী, বিচার দাবি

জুলাই গণঅভ্যুত্থান: সফল নাকি বেহাত—নীতি গবেষণা কেন্দ্রের আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

‘জুলাই গণঅভ্যুত্থান: সফল নাকি বেহাত’ শীর্ষক আলোচনা ও প্রশ্নোত্তরভিত্তিক একটি অনুষ্ঠান আয়োজন করেছে নীতি গবেষণা কেন্দ্র (Neeti Gobeshona Kendro)। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, জুলাই গণঅভ্যুত্থানের অর্জন, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন আমন্ত্রিত বক্তারা। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক আশরাফ কায়সার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রাগীব নাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব ও গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি আরিফ সোহেল এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির আয়াতুল্লাহ বেহেস্তি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীতি গবেষণা কেন্দ্রের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. শাকিল আহম্মেদ। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রটির রিসার্চ ফেলো ড. খান শরীফুর জামান। সমাপনী বক্তব্য রাখেন রিসার্চ ফেলো মোহাম্মদ ঈসা ইবনে বেলাল।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও অর্জনকে সঠিকভাবে মূল্যায়ন করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে মুক্ত আলোচনা ও মতবিনিময়ের বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক চিন্তা-গবেষণায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

জুলাই গণঅভ্যুত্থান: সফল নাকি বেহাত—নীতি গবেষণা কেন্দ্রের আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬