ওমরাহ হজে গমনকারী ৬ চিকিৎসক ও কারাতে বিজয়ী এস. এম. গোলাপকে গণস্বাস্থ্য হোমিওর সংবর্ধনা
- আপডেট সময় : ০২:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
ওমরাহ হজে গমনকারী ৬ চিকিৎসক ও কারাতে বিজয়ী এস. এম. গোলাপকে গণস্বাস্থ্য হোমিওর সংবর্ধনা
গণস্বাস্থ্য হোমিওর উদ্যোগে পবিত্র ওমরাহ হজ পালনে গমনকারী প্রতিষ্ঠানের ৬ জন সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসক এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী এস. এম. গোলাপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর ঢাকায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার গবেষক ডা. এস. এম. সরওয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠুন চৌধুরী, গণস্বাস্থ্য হোমিও।
অনুষ্ঠানে বক্তারা ওমরাহ হজে গমনকারী চিকিৎসকদের শুভকামনা জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনার জন্য কারাতে খেলোয়াড় এস. এম. গোলাপকে অভিনন্দন জানান। তারা বলেন, চিকিৎসা ও ক্রীড়া—উভয় ক্ষেত্রেই দেশের সুনাম বৃদ্ধিতে এমন অর্জন অনুপ্রেরণাদায়ক।
এ সময় গণস্বাস্থ্য হোমিওর কর্মকর্তা, চিকিৎসক, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।















