সংবাদ শিরোনাম ::
অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম ও এস. এম. আবদুল্লাহর স্মরণে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল ওমরাহ হজে গমনকারী ৬ চিকিৎসক ও কারাতে বিজয়ী এস. এম. গোলাপকে গণস্বাস্থ্য হোমিওর সংবর্ধনা হাসনাত আবদুল্লাহর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৭ সেকেন্ডের ঝটিকা মিছিল দেবিদ্বারে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেবিদ্বারে বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল, জুলাই শহীদদের স্মরণে দোয়া জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান: সফল নাকি বেহাত—নীতি গবেষণা কেন্দ্রের আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান ইনসাফ গার্ডের, আয়াতুল্লাহ খোমেনির স্মরণসভায় জিয়াউর রহমান হত্যা মামলার অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন মাদক কারবারিদের ধরিয়ে দেওয়ার অভিযোগে হামলার শিকার ব্যবসায়ী, বিচার দাবি

হাসনাত আবদুল্লাহর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৭ সেকেন্ডের ঝটিকা মিছিল

জহির মারুফ
  • আপডেট সময় : ০৯:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় ৪৭ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলটির নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার রাকিব ও ইমারান আরিফন ইমু এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহির উদ্দিন।

স্থানীয় সূত্র জানায়, নেতাকর্মীরা মহাসড়কের একটি অংশে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুরো ঘটনাটি প্রায় ৪৭ সেকেন্ড স্থায়ী হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “আমি জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে উপজেলা পরিষদের হলরুমে থাকা অবস্থায় জানতে পারি যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি।

হাসনাত আবদুল্লাহর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৭ সেকেন্ডের ঝটিকা মিছিল

আপডেট সময় : ০৯:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬