সাংবাদিক পরিচয়ে ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কামালের বিচারের দাবি প্রবাসীর
- আপডেট সময় : ০১:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
ভুয়া সাংবাদিক কামাল হোসেনের বিচার দাবিতে ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন
ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক কামাল হোসেনের বিরুদ্ধে বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রবাসীদের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। তারা এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন মো. সেলিম। তিনি বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। তিনি বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং “সাংবাদিক কামাল হোসেনের বিচার চাই” লেখা ব্যানার প্রদর্শন করেন।


















