সংবাদ শিরোনাম ::
‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ-রাষ্ট্রের সব সমস্যার সমাধান হবে: ইসলামী সমাজের আমীর সাংবাদিক পরিচয়ে ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কামালের বিচারের দাবি প্রবাসীর দেবিদ্বারে অবৈধ ড্রেজারে কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসন ‘ম্যানেজ’ করার দাবি

ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে

oplus_0

গ্রামীণফোনের সাবেক কর্মকর্তাদের ৫% বিশ্ব বকেয়া আদায়ের দাবি, বিডা কার্যালয়ের সামনে প্রতিবাদ

গ্রামীণফোন লিমিটেডের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত সময়ের ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় এবং ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা দীর্ঘদিন ধরে বকেয়া পাওনা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে দ্রুত তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, শ্রম আইন অনুযায়ী কর্মীদের অংশগ্রহণমূলক সুবিধা ও প্রাপ্য পাওনা নিশ্চিত করা জরুরি। কিন্তু দীর্ঘ সময় পার হলেও গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের দাবি পূরণ হয়নি। এতে অনেক সাবেক কর্মী ও তাদের পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘ প্রায় ২০ মাস ধরে বিভিন্ন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। ফলে তারা বাধ্য হয়ে আবারও বিডা কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করছেন।

তাদের অভিযোগ, কর্মজীবনে প্রতিষ্ঠানের উন্নয়ন ও সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও অবসান বা চাকরি ছাড়ার পর ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছে। বিষয়টির দ্রুত ও স্থায়ী সমাধান না হলে সাবেক কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের মধ্যে হতাশা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

সমাবেশ থেকে গ্রামীণফোন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাবেক কর্মকর্তা-কর্মচারীদের ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায়ের ব্যবস্থা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, তারা কোনো অনুগ্রহ নয়, বরং আইন ও ন্যায্যতার ভিত্তিতে নিজেদের প্রাপ্য অধিকার চান। আলোচনার মাধ্যমে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।

ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা

আপডেট সময় : ১২:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬