সংবাদ শিরোনাম ::
যশোর কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু যশোর মণিরামপুরে অনলাইন জুয়া ও বেটিংয়ের অভিযোগে ৪ জন আটক যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু ও রতন আটক বেনাপোল সীমান্তে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ ২ জন আহত ম্যারিকোর এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শ্রম আদালতে আবেদন এলএসপি কর্মীদের ‘অযৌক্তিক’ আন্দোলন ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে স্মারকলিপি দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, মাইক্রোবাস জব্দ স্বপন-জন্টু সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে ৩০০ সিগারেটে কাটা হয় একটি গাছ, মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ে তামাকবিরোধী সেমিনার

এলএসপি কর্মীদের ‘অযৌক্তিক’ আন্দোলন ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে স্মারকলিপি

আরিয়ান ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

এলএসপি কর্মীদের ‘অযৌক্তিক’ 

প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রকল্পের চুক্তিভিত্তিক লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) কর্মীদের অযৌক্তিক দাবি-দাওয়া, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার অভিযোগে কঠোর আইনানুগ ব্যবস্থা

গ্রহণের দাবি জানানো হয়েছে। সচেতন নাগরিক সমাজের পক্ষে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এই দাবি জানানো হয়।

​স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে চলমান এলডিডিপিসহ বিভিন্ন নির্দিষ্ট মেয়াদের প্রকল্পের আওতায় নিয়োজিত কতিপয় এলএসপি কর্মী নিজেদের রাতারাতি শতভাগ সরকারি চাকরিতে রূপান্তরের অবাস্তব দাবি তুলে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছেন।

সরকারের পক্ষ থেকে তাদের দাবি ও সমস্যাগুলো নিয়মতান্ত্রিক উপায়ে বিবেচনার আশ্বাস দেওয়া সত্ত্বেও, কতিপয় উগ্র কর্মী তা উপেক্ষা করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য ছড়িয়ে দিচ্ছেন।

​এতে আরও অভিযোগ করা হয়, মাঠপর্যায়ের অনুসন্ধানে দেখা গেছে—এই আন্দোলনের আড়ালে সাধারণ দাবি আদায়ের কোনো উদ্দেশ্য নেই; বরং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চিহ্নিত সুবিধাভোগী ক্যাডাররা এই আন্দোলনের নেপথ্যে থেকে বর্তমান স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করতে রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

​এমতাবস্থায়, এলএসপি কর্মীদের এই আন্দোলনের পেছনের উসকানিদাতা এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারী অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে।

এলএসপি কর্মীদের ‘অযৌক্তিক’ আন্দোলন ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে স্মারকলিপি

আপডেট সময় : ১২:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬