সংবাদ শিরোনাম ::
যশোর কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু যশোর মণিরামপুরে অনলাইন জুয়া ও বেটিংয়ের অভিযোগে ৪ জন আটক যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু ও রতন আটক বেনাপোল সীমান্তে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ ২ জন আহত ম্যারিকোর এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শ্রম আদালতে আবেদন এলএসপি কর্মীদের ‘অযৌক্তিক’ আন্দোলন ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে স্মারকলিপি দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, মাইক্রোবাস জব্দ স্বপন-জন্টু সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে ৩০০ সিগারেটে কাটা হয় একটি গাছ, মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ে তামাকবিরোধী সেমিনার

যশোর কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

যশোর  কেশবপুর উপজেলায় পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাত (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে কেশবপুর হাসপাতাল সড়কের খাদ্য গুদামের সামনে আলমসাধু ও মোটরসাইকেলের সংঘর্ষে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইয়াসিন আরাফাত উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাঁস্তা গ্রামের পল্লী চিকিৎসক রুস্তম আলীর ছেলে।

তিনি কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ইয়াসিন আরাফাত বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তার এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কেশবপুর শহরের খাদ্য গুদামের সামনে পৌঁছালে একটি আলমসাধুর সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হলে তাকে উদ্ধার কেশবপুর হাসপাতালে নেওয়া হয়। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হলে পথিমধ্যে তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসিন আরাফাত অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল।

তিনি ২০২৪ সালে সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। পরীক্ষা দিতে গিয়ে মেধাবী এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মুখমণ্ডল ও শরীরে মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। চিকিৎসার জন্য নেওয়ার পথিমধ্যে তিনি মারা গেছেন।

যশোর কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ১১:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬