সংবাদ শিরোনাম ::
আন্দোলনে গুলিবিদ্ধ বশির উদ্দিনের আর্থিক সহায়তা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ চাওয়ার আবেদন অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালুর দাবি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের চীনে নেওয়ার কথা বলে ভারতে, চার বছর কারাভোগের পর দেশে ফিরলেন জামালপুরের সিরাজুল বেনাপোলে হেরোইন মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন যশোরে অবৈধ অটোরিকশা-ইজিবাইক বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান দিনাজপুরের বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক হেফাজতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন বিলম্বজনিত পাওনা দ্রুত পরিশোধের দাবি গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ

বেনাপোলে হেরোইন মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোলে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় মহাসিন নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) যশোর অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মহাসিন বেনাপোলের ভবেরবেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আজিজুল ইসলাম।
মামলার নথি ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ ভবেরবেড় গ্রামের রিয়াজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মহাসিনকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তৎকালীন এসআই হারুন অর রশিদ বাদী হয়ে মহাসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহাসিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মহাসিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত মহাসিন কারাগারে আটক ছিলেন।

বেনাপোলে হেরোইন মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৯:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬