সংবাদ শিরোনাম ::
আন্দোলনে গুলিবিদ্ধ বশির উদ্দিনের আর্থিক সহায়তা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ চাওয়ার আবেদন অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালুর দাবি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের চীনে নেওয়ার কথা বলে ভারতে, চার বছর কারাভোগের পর দেশে ফিরলেন জামালপুরের সিরাজুল বেনাপোলে হেরোইন মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন যশোরে অবৈধ অটোরিকশা-ইজিবাইক বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান দিনাজপুরের বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক হেফাজতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন বিলম্বজনিত পাওনা দ্রুত পরিশোধের দাবি গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ

হেফাজতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, গুজব, উসকানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

সোমবার (১৭ আগস্ট) সকালে নোয়াখালীর সোনাইমুড়িতে শহীদি জামে মসজিদ কনফারেন্স হলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন।
ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম অভিযোগ করেন, সম্প্রতি হেফাজতে ইসলামের ব্যানারে নোয়াখালী জেলা স্কুলের মাঠে একটি ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যাচার, হুমকি, উসকানি ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, সমাবেশে ‘সারা দেশে হেযবুত তওহীদের কবর রচনা করা হবে’, ‘সরকার হেযবুত তওহীদকে নিষিদ্ধ না করলে সারাদেশ অচল করে দেওয়া হবে’ এবং ‘হেযবুত তওহীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে’—এ ধরনের বক্তব্য দেওয়া হয়। এসব বক্তব্য দেশের প্রচলিত আইন ও সংবিধানের পরিপন্থী বলেও দাবি করেন তিনি।

হেযবুত তওহীদের এই নেতা আরও অভিযোগ করেন, কওমি মাদ্রাসাকেন্দ্রিক একটি গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা তথ্যসংবলিত হ্যান্ডবিল তৈরি করে হাট-বাজার, মসজিদ ও মাদ্রাসায় বিতরণ এবং সভা-সমাবেশ, মসজিদের মিম্বার, জুমার খুতবা ও ওয়াজের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ পরিস্থিতিতে হেযবুত তওহীদের নেতা-কর্মীদের জানমাল, বাড়িঘর, কার্যালয়, স্থাপনা ও উন্নয়ন প্রকল্পে হামলার আশঙ্কা প্রকাশ করেন ইমাম সেলিম।
মতবিনিময় সভায় তিনি সংগঠনের মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বাধীনতা নিশ্চিত করা, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নেতা-কর্মী ও সংগঠনের স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন।

সভায় নোয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তবে এসব অভিযোগের বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সংশ্লিষ্ট কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হেফাজতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৩৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬