সংবাদ শিরোনাম ::
আন্দোলনে গুলিবিদ্ধ বশির উদ্দিনের আর্থিক সহায়তা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ চাওয়ার আবেদন অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালুর দাবি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের চীনে নেওয়ার কথা বলে ভারতে, চার বছর কারাভোগের পর দেশে ফিরলেন জামালপুরের সিরাজুল বেনাপোলে হেরোইন মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন যশোরে অবৈধ অটোরিকশা-ইজিবাইক বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান দিনাজপুরের বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক হেফাজতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন বিলম্বজনিত পাওনা দ্রুত পরিশোধের দাবি গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ

চীনে নেওয়ার কথা বলে ভারতে, চার বছর কারাভোগের পর দেশে ফিরলেন জামালপুরের সিরাজুল

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

চীনে ভালো চাকরির প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে চার বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন জামালপুরের সিরাজুল ইসলাম (৫৭)।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবির কাছে হস্তান্তর করে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরত আসা সিরাজুল ইসলাম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চারমরিহাট গ্রামের ফরমান আলীর ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, দালালের প্রলোভনে ভারত হয়ে চীনে পাঠানোর কথা বলে ২০২২ সালের জানুয়ারি মাসে বুড়িমারী সীমান্ত দিয়ে সিরাজুলকে অবৈধভাবে ভারতে নেওয়া হয়। পরে তাকে বিহারে নিয়ে যাওয়া হলে দালাল তাকে সেখানে ফেলে পালিয়ে যায়। জীবিকার তাগিদে সিরাজুল সেখানে মাছ ধরার কাজ শুরু করেন।

এরপর ২০২২ সালের জুলাই মাসে ভারতের বিএসএফের হাতে আটক হন তিনি। পরে আদালতে নেওয়া হলে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেন। এরপর তাকে বিহারের একটি কারাগারে পাঠানো হয়।

চলতি বছরের ১৭ আগস্ট তার সাজা শেষ হয়। পরদিন মঙ্গলবার বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন সিরাজুল।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। পরে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংগঠনের কাছে দেওয়া হয়।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর মুহিত চৌধুরী জানান, সিরাজুল ইসলামকে যশোরে তাদের শেল্টার হোমে রাখা হবে। সেখানে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পর তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

চীনে নেওয়ার কথা বলে ভারতে, চার বছর কারাভোগের পর দেশে ফিরলেন জামালপুরের সিরাজুল

আপডেট সময় : ০৯:৫৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬