সংবাদ শিরোনাম ::
আন্দোলনে গুলিবিদ্ধ বশির উদ্দিনের আর্থিক সহায়তা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ চাওয়ার আবেদন অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালুর দাবি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের চীনে নেওয়ার কথা বলে ভারতে, চার বছর কারাভোগের পর দেশে ফিরলেন জামালপুরের সিরাজুল বেনাপোলে হেরোইন মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন যশোরে অবৈধ অটোরিকশা-ইজিবাইক বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান দিনাজপুরের বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক হেফাজতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন বিলম্বজনিত পাওনা দ্রুত পরিশোধের দাবি গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরের বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোছা. জুঁই আক্তার (১৯) নামে এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকারের নেতৃত্বে বীরগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, উপজেলার সাতোর ইউনিয়নের ডালাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মো. মামুন আলীর স্ত্রী মোছা. জুঁই আক্তারকে আটক করা হয়। এ সময় তার স্বামীর বাসা থেকে প্রথমে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামে তার বাবার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে আবুল হোসেনের বাসা থেকে আরও ৪ হাজার ৩০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে।

বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (ওসি চার্জ) মো. জাহাঙ্গীর বাদশা রনি বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

দিনাজপুরের বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক

আপডেট সময় : ০৯:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬