সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল সমাবেশ নবীনগরে পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত। বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, কর্মসূচিতে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রী আমিন উর রশিদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড দৈনিক রূপসী বাংলা পত্রিকার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইস্রাফিল সড়ক দুর্ঘটনায় নিহত। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওয়াজেদিয়া দরবার শরীফ: আধ্যাত্মিক সাধনা ও দ্বীনি শিক্ষার এক পরিচিত কেন্দ্র

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ২৫৩৭ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল করেছেন স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকেরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বন্দর এলাকায় গিয়ে শেষ হয়। বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ ও ৮৯১-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ আলী এবং ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেন। এতে বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী কিংবা স্বৈরাচারের দোসররা যেন শ্রমিকদের মধ্যে প্রবেশ করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি, জ্বালাও-পোড়াও বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তারা আরও বলেন, বেনাপোল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর। বন্দরের ভেতরে কোনো সন্ত্রাসী বা দুষ্কৃতকারী প্রবেশের চেষ্টা করলে শ্রমিকেরা সম্মিলিতভাবে তা প্রতিহত করবেন এবং সংশ্লিষ্টদের পুলিশের হাতে তুলে দেবেন।

দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের উসকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ধরনের উসকানিতে পা না দিয়ে নিজেদের স্বার্থ ও কর্মপরিবেশের কথা বিবেচনা করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা। তাদের প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে বেনাপোলের রাজপথ।

ট্যাগস :

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১০:০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬