সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল সমাবেশ নবীনগরে পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত। বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, কর্মসূচিতে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রী আমিন উর রশিদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড দৈনিক রূপসী বাংলা পত্রিকার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইস্রাফিল সড়ক দুর্ঘটনায় নিহত। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওয়াজেদিয়া দরবার শরীফ: আধ্যাত্মিক সাধনা ও দ্বীনি শিক্ষার এক পরিচিত কেন্দ্র

পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ২৫৩২ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যানজট সমস্যা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। মহানন্দা সেতুর সংযোগ সড়ক প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে পাইপলাইন স্থাপন, প্রশস্ত ড্রেন নির্মাণ এবং বিভিন্ন সড়ক চওড়া করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উন্নয়নকাজ সম্পন্ন হলে শহরের যোগাযোগব্যবস্থায় পরিবর্তনের পাশাপাশি জলাবদ্ধতা ও যানজট অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এ জন্য বিভিন্ন স্থানে পাইপলাইন স্থাপন ও প্রশস্ত ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলে বেশ কয়েকটি সড়ক প্রশস্ত করা হবে। এতে যানবাহন চলাচলের জায়গা বাড়বে এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে আগামী বর্ষা মৌসুমে শহরের বিভিন্ন এলাকায় যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগলেও প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম ভোলা জানান, দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী জলাবদ্ধতা ও যানজটের সমস্যায় ভুগছেন। বর্তমান পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের পরিকল্পনা বাস্তবায়িত হলে এসব সমস্যার সমাধানে ইতিবাচক পরিবর্তন আসবে।

শহরের উন্নয়নে নেওয়া এ উদ্যোগ প্রশংসনীয়। কাজগুলো সঠিকভাবে ও দ্রুত সম্পন্ন হলে পৌরবাসী দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তোফিকুল ইসলাম জানান, পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। কাজগুলো সম্পন্ন হলে পৌরবাসীর চলাচলে সুবিধা বাড়বে এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ বলেন, পৌরবাসীর প্রত্যাশা, চলমান উন্নয়নকাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে চাঁপাইনবাবগঞ্জ শহরের যোগাযোগ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যানজটের ভোগান্তি থেকে মুক্তি পাবেন নগরবাসী।

পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট

আপডেট সময় : ১০:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬