সংবাদ শিরোনাম :
নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন গ্রেপ্তার
জহির মারুফ, কুমিল্লা
- আপডেট সময় : ১২:৪০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ২৫৩৬ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবীদ্বারে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে দেবীদ্বারের বেস্টফুড রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে দেবীদ্বার থানা পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন উসকানিমূলক পোস্ট ফেসবুকে প্রচার এবং নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন ইমন। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি বাইরে ছিলেন।
এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত ইমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
























