ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বাপাজস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।
- আপডেট সময় : ০৬:৪০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ২৫৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাপাজস এর নেতৃবৃন্দ
৫ ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার ইউজিসি কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জনসংযোগ বিভাগ(বাপাজস) এর নেতৃবৃন্দরা।সাক্ষাৎকালে ইউজিসির চেয়ারম্যান ড.মামুন আহমেদ বলেন,ইউজিসির নতুন উদ্যোগ ও কার্যক্রমের সঠিক প্রচারণা জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এজন্য পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের আরো অধিকতর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।তিনি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য নির্দের্শনা প্রদান এবং জনসংযোগ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের আয়োজন এবং পাবলিক রিলেশন্স বিষয়ে একাডেমিক প্রোগ্রাম চালুর জন্য নির্দেশ প্রদান করেন।
এই সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জনসংযোগ বিভাগের সভাপতি ড.মহিউদ্দিন আহমেদ সুমন সাধারণ সম্পাদক মো: সামছুল আলম শিবলীর নেতৃত্বাধীন উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম শিকদার এবং নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমাম এবং সাইফুল ইসলাম,কোষাধ্যক্ষ মোঃ বাবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক আল-আমিন খান,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব,মোস্তাক জাহান,প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মোঃ ইফতেখার হোসাইন প্রমুখ।
সবশেষে বাপাজস নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যান ড.মামুন আহমেদের হাতে ক্রেষ্ট ও পরিচিতি পত্র তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ আব্দুল মান্নান ও উপস্থিত ছিলেন।সুন্দরভাবে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
























