সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল সমাবেশ নবীনগরে পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত। বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, কর্মসূচিতে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রী আমিন উর রশিদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড দৈনিক রূপসী বাংলা পত্রিকার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইস্রাফিল সড়ক দুর্ঘটনায় নিহত। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওয়াজেদিয়া দরবার শরীফ: আধ্যাত্মিক সাধনা ও দ্বীনি শিক্ষার এক পরিচিত কেন্দ্র

শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ২৫৩১ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ধানক্ষেত থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আমতলা মোড় ব্রিজসংলগ্ন একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হকের নেতৃত্বে এসআই আশীষ সরকার, এসআই শেখ আল আমিনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, শিকারপুর আমতলা মোড় ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেনের ধানক্ষেতে তল্লাশি চালিয়ে পুরোনো দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তলটি উদ্ধার করা হয়।

শার্শা থানার ওসি মোঃ শামিনুল হক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

আপডেট সময় : ১১:৫৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬