সংবাদ শিরোনাম ::
বিহারী জনগোষ্ঠীর পুনর্বাসনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন দেবিদ্বারে অবসরপ্রাপ্ত সৈনিকের বিরুদ্ধে মামলা: ‘আওয়ামী দোসর’ তকমা নিয়ে এলাকায় ক্ষোভ, নিরপেক্ষ তদন্তের দাবি দেবিদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা মহাপরিচালকের ৩ উদ্যোগে দেবিদ্বারের ভিডিপির অভিনন্দন তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত দেবিদ্বারে ঝটিকা মিছিলের মামলা, প্রবাসীসহ ২৩ জন আসামি মাগুরায় এক নার্সের বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি একটি গাছ, একটি প্রাণ স্লোগানে আড়াইহাজারে সুরক্ষার বৃক্ষরোপণ ও সেমিনার সুইপার কলোনি উচ্ছেদের আগে পুনর্বাসন চান হরিজনরা গ্রামীণফোন শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

অসহায় শিশুদের মুখে হাসি: ৬০ নং ওয়ার্ডে বিনামূল্যে সুন্নাতে খাতনা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

রাজধানীর ৬০ নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি বিনামূল্যের সুন্নাতে খাতনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবসেবামূলক এ আয়োজন স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সমাজসেবামূলক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন (এমপি)। তিনি তাঁর বক্তব্যে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং সমাজে মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. মুহাম্মদ সুলাইহদ। তিনি বলেন, সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় সুন্নাতে খাতনায় অংশগ্রহণকারী শিশুদের সুস্বাস্থ্য, সুন্দর জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
আয়োজকরা জানান, কর্মসূচিটি মো. আশরাফুল ইসলাম ভাইয়ের সৌজন্যে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, কদমতলী উত্তর থানা সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অসহায় শিশুদের মুখে হাসি: ৬০ নং ওয়ার্ডে বিনামূল্যে সুন্নাতে খাতনা কর্মসূচি

আপডেট সময় : ১০:৫৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬