সংবাদ শিরোনাম ::
যশোর জেনারেল হাসপাতালে ওষুধের লাইনে নারী পকেটমার আটক গডফাদার হাবলু ও হাসান শওকত সিন্ডিকেটে ধ্বংসের প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর রায়পুরায় বিদ্যমান স্থানে ভবন নির্মাণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন গাছ লাগান, পরিবেশ বাঁচান: চান্দিনায় বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র! বেনাপোল স্থলবন্দরে তীব্র জনবল সংকট: ৭৯ পদ শূন্য, চরম ব্যাহত আমদানি-রপ্তানি মানবতার দেওয়াল সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা ও সংবর্ধনা প্রদান মানবতার দেওয়াল সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা ও সংবর্ধনা প্রদান আইইবিতে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে হাবলুর ক্যাডারতন্ত্র আইইবিতে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও হুমকির অভিযোগ

যশোর জেনারেল হাসপাতালে ওষুধের লাইনে নারী পকেটমার আটক

মনির হোসেন, বেনাপোল, শার্শা
  • আপডেট সময় : ০৬:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওষুধ নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা এক নারী রোগীর ব্যাগ থেকে চুরির চেষ্টা করার সময় আম্বিয়া বেগম (৪০) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটের দিকে হাসপাতালের ওষুধ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আটক আম্বিয়া বেগম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গাপতলা পাড়া এলাকার মোহাম্মদ জাকির হোসেনের স্ত্রী। তিনি মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ্বাসের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে যশোর সদর উপজেলার ফতেপুর দাইতলা গ্রামের প্রীতি বিশ্বাস (২৩) হাসপাতালের ওষুধ কাউন্টারের লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁর পাশে থাকা আম্বিয়া বেগম কৌশলে প্রীতি বিশ্বাসের ভ্যানিটি ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে চুরির চেষ্টা করেন।

বিষয়টি টের পেয়ে প্রীতি বিশ্বাস তাৎক্ষণিকভাবে আম্বিয়া বেগমকে হাতেনাতে ধরে ফেলেন এবং চিৎকার দেন। পরে ঘটনাস্থলে থাকা লোকজন ও ভুক্তভোগী নারী তাকে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় হাসপাতালে উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক নারীকে আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

যশোর জেনারেল হাসপাতালে ওষুধের লাইনে নারী পকেটমার আটক

আপডেট সময় : ০৬:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬