সংবাদ শিরোনাম ::
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এনসিপি নেতা ও এসপির নির্দেশে দুই আ.লীগ নেতা মুক্ত এনসিপি নেতা ও এসপির নির্দেশে ছাড়া পেলেন দেবিদ্বারের ইউপি সদস্যসহ দুই আওয়ামী লীগ নেতা এনসিপি নেতা ও এসপির নির্দেশে ছাড়া পেলেন দেবিদ্বারের ইউপি সদস্যসহ দুই আওয়ামী লীগ নেতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থকে dailydinlipi24 com-এর অভিনন্দন পলাশ হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন, আসামিদের বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ বেনাপোলে ২৩ আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন বেনাপোলে স্বজনদের অপেক্ষা, কলকাতায় আগুনে নিহতদের মরদেহ ফেরার অপেক্ষায় বীরগঞ্জে স্কুলের মূল্যবান গাছ কেটে বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষকের শাস্তি দাবি কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত

বেনাপোলে ২৩ আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

“অন্ধজনে দেহ আলো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বেনাপোলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ২০২৬-২৭। আগামী ২৩ আগস্ট রোববার সকাল ৯টা থেকে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে।

শিবিরে বিভিন্ন ধরনের চক্ষু রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি বাছাইকৃত ছানিপড়া (ক্যাটার্যাক্ট) রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার এবং আইওএল (IOL) লেন্স সংযোজন করা হবে।

যশোরের চারটি রোটারী ক্লাবের আয়োজনে এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতা করছে দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন ও বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল, খুলনা।

শিবিরের সৌজন্যে রয়েছেন রোটারিয়ান এ.কে.এম আতিকুজ্জামান সনি, সভাপতি, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি এবং সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি।

আয়োজকরা জানান, শিবিরে যেকোনো ধরনের চক্ষু রোগী চিকিৎসা ও পরামর্শ নিতে পারবেন। তবে বিনামূল্যে অস্ত্রোপচার ও লেন্স সংযোজনের জন্য শুধুমাত্র ছানিপড়া রোগীদের বাছাই করা হবে। বাছাইকৃত রোগীদের ওই দিনই গাড়িযোগে খুলনার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অস্ত্রোপচার শেষে আগামী ২৫ আগস্ট মঙ্গলবার রোগীদের পুনরায় বেনাপোলে পৌঁছে দেওয়া হবে।

অস্ত্রোপচার করা রোগীদের বিনামূল্যে কালো চশমা ও প্রয়োজনীয় চোখের ওষুধও সরবরাহ করা হবে।

শিবিরে ভর্তি হতে প্রত্যেক রোগীকে ভোটার আইডি কার্ডের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং রোগীর নিজস্ব অথবা নিকট আত্মীয়ের একটি সচল মোবাইল নম্বর সঙ্গে আনতে হবে।

রোগী পরীক্ষা ও ভর্তির তথ্য
তারিখ: ২৩ আগস্ট ২০২৬, রোববার
সময়: সকাল ৯টা থেকে
স্থান: বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, বেনাপোল, যশোর
সার্বিক যোগাযোগ
রোটাঃ এ.কে.এম আতিকুজ্জামান সনি
মোবাইল: ০১৭১১-৩৩৪০৩৩
রোটারী: ০১৭১১-৯৮৮০৮৮

বেনাপোলে ২৩ আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন

আপডেট সময় : ১০:২৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬