সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন গ্রামীণফোনের  সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধ,এর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন গ্রামীণফোনের  সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধ,এর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এনডিএফের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হত্যা মামলার আসামি চেয়ারম্যানের সঙ্গে সচিবের বৈঠকের অভিযোগে উত্তেজনা, হেনস্তার শিকার সচিব জুলাই স্মরণে সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভা অনুষ্ঠিত নিখোঁজ বৃদ্ধ দরবেশ আলীর সন্ধান চেয়ে পরিবারের আকুতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ, নন এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের পাওনা পরিশোধের দাবিতে জাতীয় শ্রমিক প্রতিবাদ সমাবেশ

গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম (উপসচিব)-এর বিরুদ্ধে কথিত অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “গাজীপুর জেলাবাসী”-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা দাবি করেন, জেলা পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

বক্তারা জানান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (বার-এট-ল)-এর নেতৃত্বে সরকারি বিধি-বিধান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি অনুসরণ করে বিভিন্ন ব্যাংকে সংরক্ষিত ৩৪ কোটি টাকার এফডিআর স্থানান্তর করে সোনালী ব্যাংকে একত্রিত করা হয়েছে। এর ফলে মোট ১১৫ কোটি টাকার এফডিআর গঠন সম্ভব হয়েছে, যা জেলা পরিষদের আর্থিক ব্যবস্থাপনাকে আরও সুসংহত ও স্থিতিশীল করেছে বলে তারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এ উদ্যোগের মাধ্যমে জেলা পরিষদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে। তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল প্রকৃত তথ্য গোপন রেখে “৬২ কোটি টাকা লোপাট” সংক্রান্ত বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং জেলা পরিষদের সুনাম ক্ষুণ্নের চেষ্টা করছে।
বক্তারা আরও অভিযোগ করেন, টেন্ডার-সংক্রান্ত সুবিধা থেকে বঞ্চিত একটি চক্র বিভিন্ন সময়ে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও গণমাধ্যমে বক্তব্য দিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম (উপসচিব)-এর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ তুলে আসছে।

তারা এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন গাজীপুর জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি না করে জনস্বার্থে সবাইকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা গাজীপুর জেলা পরিষদের ভাবমূর্তি রক্ষা, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬