সংবাদ শিরোনাম :
দিনাজপুরের বীরগঞ্জে চোখ বেঁধে হাঁস ধরার খেলায় মাতল পাল্টাপুর মতিঝিলে শতবর্ষের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, মালিকানা দাবিতে আদালতে লড়াই যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ, প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী গ্রামীণফোনের সাবেক কর্মীদের ৫% বিলম্বজনিত বকেয়ার দাবিতে সংসদ ভবনের সামনে সাবেক কর্মীদের সন্তানদের মানববন্ধন দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৩ ড্রেজার ও ১,০০০ ফুট পাইপ বিনষ্ট মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে ফিরল নিথর দেহ হয়ে ১৩ বছরের অপ্রিতম যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দামে হাসি চাষিদের মুখে বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি, ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন বীরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯ জন আটক, কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ

বীরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯ জন আটক, কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫৩১ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ জনকে আটক করেছে থানা পুলিশ। এর মধ্যে ৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনকে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর শুক্রবার দিনভর বীরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) দিপংকর বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে দেবীপুরের ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে উৎপল রায়, দামাইক্ষেত্রের মৃত বুধা চন্দ্রের ছেলে কার্তিক চন্দ্র রায়, দেবীপুরের নারায়ণ রায়ের ছেলে অপু চন্দ্র রায়, আব্দুল ওয়াহাবের ছেলে আরমান আলী ও কুদ্দুস আলীর ছেলে রাহেল ইসলামকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া মুচকুড়ির বাবু মিয়ার ছেলে আলমগীর হোসেন, চাপাপাড়ার মৃত নেন্দা মোহাম্মদের ছেলে মোস্তাকিম এবং মুচকুড়ির আব্দুল গাফ্ফারের ছেলে মামুন মিয়াকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপরদিকে, নিয়মিত মামলায় জগদল ডাঙ্গাপাড়ার মৃত শুকুর আলীর ছেলে দারোগ আলীকে আদালতে প্রেরণ করা হয়। পরে মোট ৯ জন আসামিকে আদালত ও কারাগারে পাঠানো হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

বীরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯ জন আটক, কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ

আপডেট সময় : ০৩:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬