সংবাদ শিরোনাম :
দিনাজপুরের বীরগঞ্জে চোখ বেঁধে হাঁস ধরার খেলায় মাতল পাল্টাপুর মতিঝিলে শতবর্ষের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, মালিকানা দাবিতে আদালতে লড়াই যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ, প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী গ্রামীণফোনের সাবেক কর্মীদের ৫% বিলম্বজনিত বকেয়ার দাবিতে সংসদ ভবনের সামনে সাবেক কর্মীদের সন্তানদের মানববন্ধন দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৩ ড্রেজার ও ১,০০০ ফুট পাইপ বিনষ্ট মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে ফিরল নিথর দেহ হয়ে ১৩ বছরের অপ্রিতম যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দামে হাসি চাষিদের মুখে বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি, ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন বীরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯ জন আটক, কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫১৪ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌর গেটের উত্তর পাশের একটি খোলা মাঠ থেকে অজ্ঞাত এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে বেনাপোল পৌর গেট ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। তবে তিনি স্থানীয় বাসিন্দা ছিলেন না। তার পরিচয় ও স্বজনদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি এলাকাবাসী। স্থানীয়দের কেউ কেউ তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে উল্লেখ করেছেন।
শুক্রবার বিকেলে খোলা মাঠে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় এবং কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তার দাফনের ব্যবস্থা করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয়দের সমন্বয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ট্যাগস :

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা

আপডেট সময় : ০৪:৪৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬