সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক ওয়ারেন্টের পরও রফিকুল মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ভরণপোষণ না দেওয়া ও হত্যার হুমকি, যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিজন সাহা গ্রেপ্তার বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তেলের পরিমাপে কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান দেবিদ্বারে সরকারি সার ডিলার প্রস্তাবে ছাত্রলীগ নেতার নাম, এলাকায় সমালোচনা বিটিআরসির সামনে ৫% পাওনা দাবিতে সাবেক গ্রামীণফোন শ্রমিকরা ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ দিনাজপুরের  বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৭তম প্রয়াণ দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

দিনাজপুরের  বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫২০ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাহেবগঞ্জহাট আদর্শ ক্লাবের আয়োজনে স্থানীয় স্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে মুখোমুখি হয় নীলফামারী নারী ফুটবল একাডেমি ও পঞ্চগড় নারী ফুটবল দল। মোহনপুর ইউনিয়ন কৃষক দলের সার্বিক তত্ত্বাবধানে খেলাটি পরিচালিত হয়।
নারী ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে।
আয়োজকরা জানান, নারীদের খেলাধুলায় উৎসাহিত করা, স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশ ঘটানো এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নারী ফুটবলের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতেও এ ধরনের উদ্যোগ সহায়ক হবে বলে জানান তারা।

খেলায় উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহিনুর রহমান চৌধুরী শাহীন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সোলায়মান আলী, আলহাজ্ব শরিফুল ইসলাম প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়া সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আক্কাস আলী-কে ঘিরে তাঁর সমর্থক ও প্রচার-অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীদের উপস্থিতিও মাঠের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

ট্যাগস :

দিনাজপুরের  বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬