সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক ওয়ারেন্টের পরও রফিকুল মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ভরণপোষণ না দেওয়া ও হত্যার হুমকি, যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিজন সাহা গ্রেপ্তার বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তেলের পরিমাপে কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান দেবিদ্বারে সরকারি সার ডিলার প্রস্তাবে ছাত্রলীগ নেতার নাম, এলাকায় সমালোচনা বিটিআরসির সামনে ৫% পাওনা দাবিতে সাবেক গ্রামীণফোন শ্রমিকরা ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ দিনাজপুরের  বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৭তম প্রয়াণ দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

ভরণপোষণ না দেওয়া ও হত্যার হুমকি, যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫১৭ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ভরণপোষণ না দেওয়া, মারধর, ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং হত্যার হুমকির অভিযোগে ছেলে শুভ শেখের (২৬) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা করিমন নেছা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের বাসিন্দা করিমন নেছা বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ আমলে নিয়ে বিচারক সঞ্জয় পাল আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, শুভ শেখ নেশার টাকা জোগাড় করতে বাড়ির বিভিন্ন জিনিসপত্র চুরি করে বিক্রি করেন। নেশার জন্য টাকা না দিলে তিনি বাবা-মাকে মারধর করেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২২ সেপ্টেম্বর রাতে শুভ শেখকে ভালো হয়ে যাওয়ার কথা বললে তিনি তার বাবা-মাকে মারধর করেন। এ সময় বিষয়টি নিয়ে মামলা বা সালিশ করা হলে তাদের হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভরণপোষণ না দেওয়া ও হত্যার হুমকি, যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

আপডেট সময় : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬