সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক ওয়ারেন্টের পরও রফিকুল মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ভরণপোষণ না দেওয়া ও হত্যার হুমকি, যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিজন সাহা গ্রেপ্তার বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তেলের পরিমাপে কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান দেবিদ্বারে সরকারি সার ডিলার প্রস্তাবে ছাত্রলীগ নেতার নাম, এলাকায় সমালোচনা বিটিআরসির সামনে ৫% পাওনা দাবিতে সাবেক গ্রামীণফোন শ্রমিকরা ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ দিনাজপুরের  বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৭তম প্রয়াণ দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

দেবিদ্বারে সরকারি সার ডিলার প্রস্তাবে ছাত্রলীগ নেতার নাম, এলাকায় সমালোচনা

জহির মারুফ, কুমিল্লা
  • আপডেট সময় : ১২:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬৪০ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবিদ্বারে সরকারি সার ডিলার প্রস্তাবে ছাত্রলীগ নেতার নাম, এলাকায় সমালোচনাদেবিদ্বারে সরকারি সার ডিলার প্রস্তাবে ছাত্রলীগ নেতার নাম, এলাকায় সমালোচনা

কুমিল্লার দেবিদ্বারে সরকারি সার ডিলার নিয়োগের প্রস্তাবনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সুমন রানার নাম থাকায় এলাকায় সমালোচনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিক্রি করা কীটনাশক ব্যবহারের পর কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও উঠেছে।
সুমন রানা দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি উপজেলার মোহনপুর বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করেন। সম্প্রতি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি সরকারি সার ডিলার নিয়োগের জন্য জেলা প্রশাসকের কাছে যে প্রস্তাবনা পাঠিয়েছে, সেখানে সুমন রানাসহ তিনজনের নাম রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সুমন রানা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেবিদ্বার উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য। তবে তার রাজনৈতিক পরিচয়ের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত অভিযোগ বা প্রমাণ জমা পড়েনি বলে উপজেলা কৃষি দপ্তর জানিয়েছে।
এদিকে সুমন রানার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কেনা কীটনাশক ব্যবহারের পর ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করেছেন কয়েকজন কৃষক। মোহনপুরের হিন্দুপাড়ার কৃষক শ্যামল নাহার অভিযোগ করেন, তার প্রায় এক বিঘা জমির পানবরজে ওই দোকান থেকে কেনা কীটনাশক প্রয়োগের পর পানগাছ ঝলসে যায়। এ ঘটনায় তাকে ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানা গেছে।
এ ছাড়া তালতলা গ্রামের কৃষাণী আসমা বেগম পোকামাকড় দমনের জন্য ওই ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কীটনাশক কিনে ধানক্ষেতে প্রয়োগ করেন। পরে প্রায় এক একর জমির ধানগাছ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায়ও ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা স্থানীয়ভাবে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক অভিযোগ করেন, নিম্নমানের কীটনাশক বিক্রির কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও অনেক সময় তারা প্রতিকার পাননি। তাদের প্রশ্ন, এসব অভিযোগের বিষয়টি জানার পরও কীভাবে ওই ব্যবসায়ীর নাম সরকারি সার ডিলার নিয়োগের প্রস্তাবনায় এসেছে।
কৃষকদের অভিযোগের পর সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে সরকারি সার ডিলার নিয়োগের প্রস্তাবনায় তার নাম অন্তর্ভুক্ত করায় স্থানীয় কৃষক ও কীটনাশক ব্যবসায়ীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, সরকারি সার ডিলার নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যবসায়ীর রাজনৈতিক পরিচয়, লাইসেন্স, ব্যবসায়িক রেকর্ড, কৃষকদের অভিযোগ এবং পূর্বের ক্ষয়ক্ষতির ঘটনাগুলো যাচাই করা প্রয়োজন। পাশাপাশি অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় বলেন, কীটনাশক ব্যবহারের পর ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় সুমন রানাকে সতর্ক করা হয়েছিল। ক্ষতিগ্রস্ত কৃষককে ওই ব্যবসায়ীর পক্ষ থেকে ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। তবে তিনি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত—এমন কোনো প্রমাণ বা অভিযোগ তাদের কাছে দেওয়া হয়নি। এ কারণে সুমন রানাসহ তিনজনের নাম সরকারি সার ডিলার নিয়োগের জন্য প্রস্তাব করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, সুমন রানা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত—এ বিষয়টি তাদের জানা ছিল না।
স্থানীয়দের দাবি, সরকারি সার ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সুমন রানার বিরুদ্ধে ওঠা অভিযোগ, তার ব্যবসায়িক রেকর্ড এবং রাজনৈতিক পরিচয়সহ সংশ্লিষ্ট সব তথ্য যাচাই করা হোক।

দেবিদ্বারে সরকারি সার ডিলার প্রস্তাবে ছাত্রলীগ নেতার নাম, এলাকায় সমালোচনা

আপডেট সময় : ১২:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬